জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বৃদ্ধি উপলক্ষে প্রোগ্রাম আয়োজন ওবায়েদুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়, ভোলা সদর আমাদের বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। প্রোগ্রামে বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব ও তা মোকাবিলায় করণীয় বিষয়ে আলোকপাত করেন। তারা বলেন, উপকূলীয় জেলা ভোলা জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে একটি। তাই আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে এবং শিক্ষার্থীদের সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা এসময় বিভিন্ন পোস্টার প্রদর্শন করে, পরিবেশবান্ধব শ্লোগান দেয় এবং নাটিকা পরিবেশন করে। পাশাপাশি বিদ্যালয়ের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। শিক্ষার্থীরা গাছগুলোর যত্ন নেওয়ার অঙ্গীকার করে। আমাদের বিশ্বাস, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব জাগিয়ে তুলবে এবং একটি সবুজ ও টেকসই সমাজ গঠনে ভূমিকা রাখবে। -প্রেস বিজ্ঞপ্তি ওবায়েদুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয় ভোলা সদর, ভোলা।